পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ফাল্গুন ১৪, ১৪২৯ বঙ্গাব্দ। ৬ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।

১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।

১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।

১৮০৩ - ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।

১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।

১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।

১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।

১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।

১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।

১৯৩৩ - কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।

১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।

১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।

১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।

১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।

১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।

২০০২ - ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।

২০০৪ - ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।

জন্মদিন :

০২৭২ - রোমান সম্রাট মহান কন্সট্যান্টাইন জন্মগ্রহণ করেন।

১৮০৭ - আমেরিকান কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেন।

১৮৩২ - সাংবাদিক আলফ্রেড পোলার্ড এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।

১৮৪৬ - জার্মান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ফ্রানয এর্দমান মেহরিং জন্মগ্রহণ করেন।

১৮৫৩ - বাঙালি কবি নবীনচন্দ্র দাশ। (মৃ.১৯১৪)

১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।

১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক জন স্টাইন্‌বেক্‌ জন্মগ্রহণ করেন।

১৯১২ - ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল জন্মগ্রহণ করেন।

১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি ডেভিড হান্টার হুবেল জন্মগ্রহণ করেন।

১৯২৯ - ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস জন্মগ্রহণ করেন।

১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।

১৯৪২ - পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস জন্মগ্রহণ করেন।

১৯৫৩ - বংশোদ্ভূত বতসোয়ানা লেফটেন্যান্ট, রাজনীতি ও ৪র্থ প্রেসিডেন্ট ইয়ান খামা জন্মগ্রহণ করেন।

১৯৫৭ - ইংরেজ অভিনেতা টিমোথি স্পাল জন্মগ্রহণ করেন।

১৯৭৮ - জর্জিয়ান ফুটবলার কাখা কালাডযে জন্মগ্রহণ করেন।

১৯৮১ - আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা জশ গ্রবান জন্মগ্রহণ করেন।

১৯৮৫ - রাশিয়া ফুটবলার ডিনিয়ার বিলইয়ালেটডিনভ জন্মগ্রহণ করেন।

মৃত্যুবার্ষিকী :

১৬৫৯ - হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের মৃত্যুবরণ করেন।

১৭৭৬ - স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসন মৃত্যুবরণ করেন।

১৮৩৪ - প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প মৃত্যুবরণ করেন।

১৮৮৭ - রাশিয়ান সুরকার ও রসায়নবিদ আলেকজান্ডার বরডিন মৃত্যুবরণ করেন।

১৯৩১ - চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী ।(জ.২৩/০৭/১৯০৬)

১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান শারীরবিজ্ঞানী ইভান পেত্রোভিচ পাভলভ মৃত্যুবরণ করেন।

১৯৪০ - জার্মান স্থপতি পিটার বারনেস মৃত্যুবরণ করেন।

১৯৫৬ - গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ ।(জ.২৭/১১/১৮৮৮)

১৯৬৫ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।(জ.০৬/০৮/১৮৮৪)

১৯৭৭ - আমেরিকান লেখক জন ডিকসন কার মৃত্যুবরণ করেন।

১৯৮৯- শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।

শিবপ্রসাদ চট্টোপাধ্যায় (২২ ফেব্রুয়ারি ১৯০৩ – ২৭ ফেব্রুয়ারি ১৯৮৯) ছিলেন ভারতের একজন ভূগোলবিদ এবং ক্যালকাটা জিয়োগ্রাফিক্যাল সোসাইটি র প্রতিষ্ঠাতা (যা বর্তমানে জিয়োগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নামে পরিচিত)। তাঁকে ভারতীয় ভূগোলের জনক হিসেবে অভিহিত করা হয়। তিনি ১৯৬৪-৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত আন্তর্জাতিক ভৌগোলিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের নামকরণ করেছিলেন। ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে।

১৯৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা। (জ. ১৮৯৩)

১৯৯৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস মৃত্যুবরণ করেন।

২০০২ - আইরিশ কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক স্পাইক মিলিগান মৃত্যুবরণ করেন।

২০১১ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী। (জ. ১৯২৬)

২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ।(জ.০১/০৯/১৯২৪)

২০১৩ - জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনীতিক ও লেখক স্টেফানে হেসেল মৃত্যুবরণ করেন।

২০১৫ - রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী বরিস নেমটসভ মৃত্যুবরণ করেন।

এন