প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ কোটি প্রাণি নিঃশব্দে মারা গিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা তথ্য প্রকাশ করেছে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদদের একটি সংস্থার দেয়া এই তথ্য বলছে যে, সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ দাবানলের আগুনে ঝলসে মারা গেছে; আর এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে।

সিনডি বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদরা জানান, দাবানলে ৪৮০ মিলিয়ন প্রাণীর মৃত্যু ঘটেছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে। এসবের মধ্যে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রজাতির প্রাণী আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে দেশটির ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে শত শত বাড়ি ঘর পুড়ে ছাই হয়েছে। এখন পর্যন্ত নিহত হয়েছে ২৪ জনের বেশি। নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন। এছাড়া দাবানলে পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ একর জমি।

পরিবেশ বিষয়ক ওই সংস্থাটির দেয়া তথ্য থেকে আরও জানা যায়, দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় হাজার হাজার কোয়ালা। প্রায় বিলুপ্তির তালিকায় থাকা এই প্রজাতির বেশিরভাগেরই বাস ছিল অস্ট্রেলিয়ার বনাঞ্চলে। মূলত, নিউ সাউথ ওয়েলসের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালার মৃত্যু হয়েছে।

এটা এই অঞ্চলের কোয়ালার মোট সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। পরিস্থিতির জেরে পরবর্তীতে মৃত প্রাণিদের দেহও খুঁজে পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে।

সামাজিক ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে হাজারো প্রাণীর পুড়ে মরে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, অস্ট্রেলিয়ায় চলমান তীব্র দাবানল আরো কয়েকমাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে তিনি উদ্ধার কাজের জন্য একটি নতুন সংস্থা তৈরির ঘোষণা দিয়েছেন।

তবে এবারের দাবানলের উদ্ধারকাজ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্কট মরিসন। সমালোচকরা উদ্ধার কাজে নানা ধরণের অসঙ্গতির কথা তুলে ধরছেন। মেট্রো, বিবিসি, ডেইলি মেইল।

এএস