পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ মঙ্গলবার (১৮ জুলাই), ৩ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৯ জিলহজ্জ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী :
৮৭১ - বৃটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।
১৭৮৩ - বৃটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন।
১৮৪১ - ১৮ জুলাই রবিবার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
১৯৪৭ - ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।
১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৬ - গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
১৯৭৬ - মন্ট্রিলে ২১তম অলিম্পিকের উদ্বোধন হয়।
১৯৭৭ - ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
জন্মদিন :
১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।
১৭৬৮ - জঁ রোবের আরগঁ, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৮৪৯ - শরৎচন্দ্র দাশ তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত ।
১৮৫৩ - হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস, ডাচ পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৬১ - বৃটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
১৮৯৩ - জীবনতারা হালদার, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী,অনুশীলন সমিতির সদস্য।
১৮৯৩ - রিচার্ড ডিক্স, মার্কিন নির্বাক ও সবাক চলচ্চিত্র অভিনেতা।
১৯০২ - মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।
১৯০৯ - বিষ্ণু দে, বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক।
১৯১৬ - জনি হপ, আমেরিকার বেসবল খেলোয়াড়।
১৯১৮ - আনোয়ারুল হক, বাংলাদেশী চিত্রশিল্পী।
১৯১৮ - নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯২২ - টমাস স্যামুয়েল কুন, মার্কিন দার্শনিক।
১৯২৫ - হুবার্ট ডগার্ট, ইংরেজ ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক ও বিদ্যালয়ের শিক্ষক।
১৯২৭ - মেহদী হাসান, পাকিস্তানি গজল গায়ক ও বলিউডের নেপথ্য কণ্ঠশিল্পী।
১৯৩৩ - রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো।
১৯৩৭ - রোয়াল্ড হোফমান, পোলিশ-মার্কিন রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪০ - জেমস ব্রোলিন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৪৩ - আরতি মুখার্জী, বাংলা তথা বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী।
১৯৪৯ - ডেনিস লিলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮২ - প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৮ - কার্লোস ব্রাদওয়েট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৯ - ভূমি পেড়নেকর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৬ - স্মৃতি মন্ধনা, ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যুবার্ষিকী :
৭১৫ - মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি।
১৮১৭ - জেন অস্টেন, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৭২ - বেনিটো জুয়ারেজ, মেক্সিকান আইনজীবী এবং রাজনীতিবিদ, মেক্সিকোর ২৬ তম রাষ্ট্রপতি।
১৯১৮ - ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন।
১৯৬৮ - কর্নেইল হেইম্যানস, বেলজিয়ান ফিজিওলজিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৮৯ - রেবেকা শেফার, আমেরিকান মডেল এবং অভিনেত্রী।
১৯৯০ - ইউন পসুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।
২০০৫ - রহমান, বাংলাদেশী অভিনেতা ও পরিচালক।
২০১৬ - মুবারক বেগম, ভারতীয় গায়িকা।
২০২২ - ভূপিন্দর সিং, ভারতের প্রখ্যাত গজল শিল্পী।
দিবস :
ম্যান্ডেলা দিবস।
নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস বা ম্যান্ডেলা দিবস দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার সম্মানে প্রতি বছর তার জন্মদিনে উদযাপিত একটি আন্তর্জাতিক দিবস।
'শিক্ষা সব থেকে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়।'
'ঘৃণা মনকে অন্ধকার করে, ঘৃণা নিয়ে কেউ জন্মায় না।'
'সফলতার ভিত্তিতে আমায় বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং আমার ঘুরে দাঁড়ানোর শক্তিকে দিয়ে।'
'জনগণের মুক্তির জন্য প্রকৃত নেতাদের অবশ্যই সবকিছু ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে'
উক্তিগুলো নেলসন ম্যান্ডেলার।
নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। ১৯১৮ সালের ১৮ই জুলাই দক্ষিণ আফ্রিকার তৎকালীন কেপ প্রদেশের থেম্বু রাজবংশের ক্যাডেট শাখায় উমতাতার নিকটবর্তী ম্ভেজো গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
বর্ণবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন এই কিংবদন্তি নেতা। একসময় দক্ষিণ আফ্রিকার লাখো কৃষ্ণাঙ্গ তার দীর্ঘ ২৭ বছরের কারাজীবন থেকে মুক্তির জন্য অপেক্ষা করছিলেন। তার কারামুক্তির মধ্য দিয়েই দেশটিতে অবসান ঘটতে শুরু করে ৪ দশকেরও বেশি সময় ধরে চলা শ্বেতাঙ্গ শাসনের।
গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে গণ্য ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত সরকার প্রদত্ত ১৯৯০ খ্রিষ্টাব্দে ভারতরত্ন পুরস্কার ও ১৯৯৩ খ্রিষ্টাব্দে নোবেল শান্তি পুরস্কার। তাছাড়াও তিনি ১৯৮৮ সালে শাখারভ পুরস্কারের অভিষেক পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের নিকট মাদিবা নামে পরিচিত, যার অর্থ হল "জাতির জনক"।
২০১৩ সালের ৫ ডিসেম্বর এই বহু বৈচিত্র্যময় মানুষটির জীবনাবসান হয়।
২০০৯ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সমগ্র বিশ্ববাসীকে ম্যান্ডেলা দিবস পালনের আহ্বান জানায়। এই দিনটিকে ছুটির দিন হিসেবে না রেখে তারা নেলসন ম্যান্ডেলার আদর্শে সামাজিক সেবামূলক কাজকর্মের দিন হিসেবে স্থির করেন।
ওই বছরের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতবসংঘ আনুষ্ঠানিক ভাবে "নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস" উদযাপনের ঘোষণা করে। ২০১০ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সর্বপ্রথম এই আন্তর্জাতিক দিবস পালিত হয়।
এন





