৫ লাখ টাকা চায় যুবরাজের মালিক যদিও এখন পর্যন্ত দাম উঠেছে সাড়ে ৩ লাখ টাকা জানালেন যুবরাজের মালিক খামারি কাশেদ খান।

তিন বছর বয়সী যুবরাজের বর্তমান ওজন প্রায় ৩৫ মণ। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্টেডিয়াম মাঠে বসা কোরবানির পশুর হাটে উঠেছে যুবরাজ। রবিবার তার দাম উঠে সর্বশেষ সাড়ে ৩ লাখ টাকা।

তার মালিক বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের খামারি কাশেদ খান ‘ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের। কাচা ঘাস, খড়, ভূষি, খৈল, ভুট্টাসহ প্রাকৃতিক খাবার দিয়েই ষাঁড়টির লালন-পালন করেছি। এখন সে কোরবানির দেওয়ার উপযুক্ত হয়েছে। তাই তাকে হাটে তুলেছি। ৫ লাখ টাকা দাম হলেই বিক্রি করবো।’

বিশাল আকৃতির এই ষাঁড়কে নিয়ে জমজমাট পশুর হাট। তাকে দেখতে অনেকেই ভিড় করেছেন। যার কারণে মানুষ ও পশুর সমাগমে জমে উঠেছে হাটটি।

জেড