পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ শুক্রবার (৩১ মার্চ) ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ। ৮ রমজান ১৪৪৪ হিজিরী।
একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী:
১৭১৩ ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
১৭২৭ ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
১৭৭৪ কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
১৮০৭ খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলে ভাসানো হয়।
১৮২৪ প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮২ কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
১৮৮৯ প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
১৯২১ মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫৪ জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
১৯৬৬ সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
১৯৭১ সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
১৯৭৯ আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
১৯৭৯ ইংল্যান্ডের রক্ষণশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।
১৯৯১ মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
জন্ম:
১৫৯৬ রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।
১৯১৪ অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি।
মৃত্যু:
১৬৩১ জন ডান , ইংরেজ কবি।
১৬৬৩ মোগল সেনাপতি মীর জুমলার প্রয়াত হন।
১৭২৭ প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন।
১৯১৭ এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
১৯৯১ শিল্পপতি এ কে খান-এর মৃত্যু।
২০১৩ ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ।
এন





