বাংলা ভাষা এখন আর শুধু মলাটে আবৃত কাগুজে বইয়ে কিংবা খাতায় সীমাবদ্ধ নেই। প্রযুক্তির উৎকর্ষে ইন্টারনেট ভুবনেও ছড়িয়ে পড়ছে আমাদের বাংলা ভাষার প্রতিটি শব্দ।

কম্পিউটারে এখন আমরা বাংলায় লিখছি, পড়ছি। কম্পিউটারে বাংলা ভাষা প্রচলনেরও একটি ইতিহাস আছে।

২৫ জানুয়ারি, ১৯৮৫। প্রবাসী প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ নতুন কিছু সৃষ্টির উন্মাদনার বহিঃপ্রকাশ হিসেবে লন্ডনে মায়ের উদ্দেশে লিখে ফেলেন এক চিঠি। কিন্তু এ চিঠি হাতে লেখা নয়, কম্পিউটারে টাইপ করা। তা-ও আবার বাংলায়। কম্পিউটারে এই বাংলা প্রোগ্রামের নাম দিলেন শহীদলিপি। পরে বাংলাদেশেও সেটি ব্যবহার করা হয়। 

বর্তমানে শহীদলিপির ব্যবহার না থাকলেও শহীদলিপি দিয়েবাংলা লেখার দিন অর্থাৎ ২৫ জানুয়ারিকে ‘কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন দিবস’ হিসেবে উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।মূলত কয়েকটি বাংলা ব্লগ এ উদ্যোগ নিয়েছে।

ব্লগসাইটগুলো থেকে জানা যায়, বাংলা ভাষায় ব্লগ লেখকেরা (ব্লগার) এই দিবস উদ্যাপনের উদ্যোক্তা। যেমন—সচলায়তন, ক্যাডেট কলেজ ব্লগসহ বিভিন্ন ব্লগ আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শহীদলিপির ইতিহাসকে ই-বুক আকারে প্রকাশ করছে ক্যাডেট কলেজ ব্লগ (www.cadetcollegeblog.com)। সচলায়তনে (www.sachalayatan.com) আজ বিশেষ শিরোনাম চিত্র (ব্যানার) শোভা পাবে। এদিকে সাইফুদ্দাহার (এস ডি) শহীদের লেখা শহীদলিপি যেভাবে শুরু শিরোনামে ওই প্রোগ্রাম তৈরির ইতিহাসমূলক একটি ধারাবাহিক লেখা মাসিক কমপিউটার বিচিত্রায় প্রকাশিত হচ্ছে।

২০১১ সাল থেকে কয়েকটি বাংলা ব্লগ ২৫ জানুয়ারিকে ‘কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন দিবস’ পালনের উদ্যোগ নিয়েছে।

২০১১ সালের এ দিনে একাধিক ব্লগ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।

ব্লগসূত্রে জানা গেছে, বর্তমানে শহীদলিপির ব্যবহার না থাকলেও শহীদলিপি দিয়ে বাংলা লেখার দিন অর্থাৎ ২৫ জানুয়ারিকে ‘কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন দিবস’ হিসেবে উদযাপনে উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত কয়েকটি বাংলা ব্লগ এ উদ্যোগ নিয়েছে।

ব্লগসাইটগুলো থেকে জানা যায়, বাংলা ভাষায় ব্লগ লেখকেরা (ব্লগার) এই দিবস উদযাপনের উদ্যোক্তা।

বর্তমানে শহীদ লিপির প্রচলন না থাকলেও কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহারে শহীদ লিপির ভূমিকা অনস্বীকার্য।

শহীদ লিপির মাধ্যমেই কম্পিউটারে বাংলা ভাষার বিস্তার ঘটে। সেই চেষ্টার ফসল হিসেবে একপর্যায়ে আবির্ভূত হয় ওয়েবভিত্তিক বাংলা অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার।

বর্তমানে ইন্টারনেট ও কম্পিউটারে বাংলার ব্যবহার অনেক বেড়েছে। গুগলে বাংলায় অনুসন্ধানে তথ্যের পাশাপাশি এখন ছবিও নিমিষেই হাজির হচ্ছে। সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে এখন অনেকের অ্যাকাউন্ট সম্পূর্ণ বাংলায়।

আসছে নতুন নতুন বাংলা ব্লগ। বাড়ছে বাংলা অনলাইন দৈনিকের পাঠকও। ইউনিকোডভিত্তিক বাংলা সংবাদপত্রগুলো চালু হওয়ার পর ওয়েবে বাংলা আগের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে।

শহীদলিপির ইতিহাস সম্পর্কে জানতে সাইফুদ্দাহার শহীদ-এর লেখা বই ‘শহীদলিপির ইতিহাস’ বইটি অনলাইনে পড়তে ভিজিট করুন। জানতে পারবেন বাংলা লিপির অজানা রহস্য।

এমই