অার মাত্র একদিন পরই সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দটা আপনজনদের সাথে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীর ব্যস্ততম মানুষগুলো। তাই ঢাকা শহর তার চিরচেনা রুপ হারাচ্ছে। ফাঁকা হয়ে হচ্ছে ঢাকা।
মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড়ে যানজটের শহর ঢাকা ফাঁকা হচ্ছে। ধীরে ধীরে বদলে যাচ্ছে তার চিরচেনা রূপ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরকারি শেষ কর্মদিবস থাকায় বিকেলের পর টার্মিনালগুলোতে থাকবে ঘর মুখো মানুষের উপচে পড়া ভিড়। এরপরই পাল্টে যাবে ঢাকার স্বাভাবিক চিত্র। প্রতিদিনের ব্যস্ততম সড়কগুলো হয়ে যায় ফাঁকা। প্রতিদিনি যেখানে যেতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতো আজ থেকে সেই রাস্তা পার হতে লাগবে আধাঘণ্টা। আগামীকালের পর রাস্তা হয়ে যাবে প্রায় জনমানব শূন্য।
সরকারি চাকুরেদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানেও ঈদের ছুটি শুরু হয়েছে। অবশ্য কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক দিন আগেই ছুটি দিয়েছে। তাই বৃহস্পতিবার সকালের দিকে মিরপুর সড়ক, রামপুরা, গুলশান, ফার্মগেটে মানুষের তেমন ভিড় ছিল না। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অনেক কম। কিছু বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
তবে ঢাকার ঈদের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন। অনেকের মনে হতে পারে, এ এক নতুন ঢাকা। যেখানে জ্যামের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সেখানে সাঁ সাঁ করে ছোটে চলে যানবাহন। অন্য সময় ভাবাই যায না।
আর এই জনাকীর্ণ শহরকে ফাঁকা করতে যানবাহনে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে ঘরমুখো মানুষদের। অপেক্ষা একটাই, কখন স্বজনদের সাথে সাক্ষাৎ হবে। কখন শুরু হয়ে যাবে ঈদের আনন্দ। আর কয়েকদিনের জন্য ব্যস্ততম শহরকে ভূলে থাকা যাবে, আপন ঠিকানায় খোঁজে।
এএইচ





