নাইকি সম্প্রতি ৪৭ বছরের পুরনো একটি স্পোর্টস সু নিলামে তুলেছিল, যার দাম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। বিশ্বে এখনো পর্যন্ত নিলাম হওয়া পুরনো স্পোর্টস সু-র মধ্যে সবচেয়ে দামি এটি। সম্প্রতি নিউইয়র্কের সদবি অকশন হাউজে নিলাম হয় নাইকির এ স্পোর্টস সু।
সংখ্যায় লিখলে অঙ্কটা দাঁড়ায় এরকম- ৩৬,৩১৪,৯০০ টাকা। হ্যাঁ, ঠিকই গুনেছেন। ৩ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে একটি জুতা। বিক্রি করেছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। যে নিলাম অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
এর আগে সবচেয়ে বেশি, ১ কোটি ৩১ লাখ টাকায় জুতা বিক্রি হয়েছিল যাতে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের অটোগ্রাফ ছিল।
নিলামে মাইলস মোট ১০০ জোড়া দুর্লভ জুতা কিনেছেন, যার মোট দাম পাঁচ কোটি ৮৬ লাখ টাকা। এগুলোর মধ্যে নাইকির স্পোর্টস সু ছিল সবচেয়ে দামি।
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকসে ট্রায়ালের জন্য স্পোর্টস সু-র ডিজাইন করেছিলেন নাইকির কো-ফাউন্ডার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ বিল বাওয়ারম্যান।
১৯৭২ সালে তৈরি এ জুতাকে বলা হয় ‘মুন সু’। কানাডার টরেন্টোর বাসিন্দা মাইলস নাদাল কিনেছেন সেই জুতা। তার দুর্লভ জুতার সংগ্রহ রয়েছে। ব্যক্তিগত জাদুঘরে সেইসব জুতা রাখবেন বলেই সংগ্রহ করছেন।
শুধু ‘মুন সু’ নয়, ৯৯ জোড়া বিরল জুতা কিনেছেন তিনি। নিউইয়র্কের সবচেয়ে বড় অকশনে অংশ নিয়ে এইসব জুতার সংগ্রহ গড়েছেন মাইলস।
জুতাটির একটি বিশেষ ইতিহাস আছে। ১৯৭২-এ অলিম্পিকে যে প্রতিযোগীরা দৌড়েছিল, তাদের ট্রায়াল দেয়ার জন্যই এমন জুতা তৈরি করেছিলেন তিনি। মাত্র ১২ পিস বানানো হয়েছিল। তার মধ্যে এই একটি জুতাই অক্ষত রয়েছে। তাই মূল্যও অনেক।
এএস





