দেশে পবিত্র ঈদুল আজহার দিন (২ সেপ্টেম্বর) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমী বায়ুর প্রভাবে ঈদের দিন সকালে বা বিকেলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ১ ও ২ সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া অন্যান্য জেলায় হালকা ও মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এছাড়া মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে।

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে ঈদে দিনে বৃষ্টি হলে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে। বিশেষ করে পুশু কোরবানীতে স্থানের সংকট দেখা দেবে। তাই একটু বাড়তি প্রস্তুতি নেয়া যেতে পাবে, আবহাওয়া অধিদফতরের আশঙ্কায়।

এএইচ