ঘটনাবলী :
১৮৯৮ - বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন কর্তৃক চলচ্চিত্র প্রদর্শনী : স্থান ক্লাসিক থিয়েটার, কলকাতা।
১৯৪৯ - ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
১৯৬০ – ইতিহাসের এই দিনে সেনেগাল স্বাধীনতা লাভ করে। সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে দেশটির নামকরণ করা হয়।
১৯৬৮ - মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
১৯৭৫ - মার্কিন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠা করেন।
১৯৭৯ - পাকিস্তানি প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এর ফাঁসি। তিনি পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান ছিলেন। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯৭৯ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
১৯৮৪ – ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করে। তিনি ভারতীয় প্রথম নভোচারী। রাকেশ ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন।
জন্মদিন :
১৮৮৯ - ভারতীয় কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সাংবাদিক মাখনলাল চতুর্বেদী।
১৯২৯ - অভিনেতা আবুল খায়ের।
১৯৩২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।
১৯৩৩ - সঙ্গীতশিল্পী সনজীদা খাতুন।
১৯৪১ - জিয়া উদ্দিন, দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আজাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক।
১৯৪২ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।
১৯৬০ - হুগো ওয়েভিং, নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা।
১৯৬৫ - রবার্ট ডাউনি জুনিয়র, মার্কিন অভিনেতা।
১৯৭৯ - হিথ লেজার, অস্ট্রেলীয় অভিনেতা।
১৯৮৭ - সামি খেদিরা, জার্মান ফুটবলার।
১৯৮৯ - স্টিভেন ফিন, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যুবার্ষিকী :
১৭৫৬ - নবাব আলীবর্দী খাঁ।
নবাব আলীবর্দী খান (জন্ম: ১০ মে ১৬৭১ – মৃত্যু: ৯ এপ্রিল ১৭৫৬) ছিলেন ১৭৪০ থেকে ১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তিনি দীর্ঘ ১৬ বছর বাংলার নবাব ছিলেন এবং তার শাসনামলের অধিকাংশ সময়ই মারাঠা আক্রমণকারী ও আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হয়।
১৯২৮ - অনুরূপচন্দ্র সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯৩২ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী (১৯০৯) জার্মান রসায়নবিদ।
১৯৩৯ - গাজি বিন ফয়সাল, ইরাকের দ্বিতীয় বাদশাহ।
১৯৫০ - বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।
১৯৭১ - যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা।
১৯৮৩ - গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক।
১৯৯০ - মোহাম্দ জাকারিয়া, বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক।
২০০৪ - বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সুখেন দাস।
২০১৩ - রজার ইবার্ট, মার্কিন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার।
২০২১ - সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়।
এইচএন





