ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ মঙ্গলবার।

বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০তম বাণিজ্য মেলা শেষ হবে।

রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করেছে।

তবে মেলা শেষে ব্যবসায়ীরা পড়েছে বিশাল ক্ষতির মধ্যে। যা তাদের জন্য পূরণ করা আকাশ কুসুম কল্পনা।

 আর এভাবেই বললো নোহা কম্পানীর সেলসম্যান হাবীবুর রহমান, আন্তর্জাতিক মেলা শুরুর সময় মনে করেছিলাম এবার বাণিজ্য মেলায় অনেক লাভবান হওয়া যাবে। কিন্তু মেলা শেষে দেখা গেল তার বিপরীত অবস্থা।

আন্তর্জাতিক মেলার ১০ দিন বাড়ানোর ফলে কেমন লাভ হয়েছে এমন প্রশ্নের উত্তরে হাবীবুর বলেন, মেলার ১০ দিন বাড়ানোর ফলে কোন লাভ হয় নি বরং আরো ক্ষতির সম্মুখীন হয়েছে। কারন হরতাল-অবরোধের কারনে ক্রেতারা আসতে পারছেনা। সবসময় জীবনের ঝুকি নিয়ে কে আসবে বাণিজ্য মেলায়।

তিনি আরো বলেন, ক্রেতা না আসার কারনে আমাদের প্রতিদিন গুণতে হচ্ছে ভাড়া বাবদ ও আনুষঙ্গিক খরচ। যেখানে আমাদের গত বছরে প্রতিদিন ২ লাখ টাকা বেচা-কেনা হতো সেখানে এ বছর ৫০ শতাংশেরও কম বিক্রয় হচ্ছে।

 

 

 

 

 

 

এ রকম চলতে থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবেনা বলেও তিনি জানান।

 

এসএইচ