পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) ১৫ অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ। ০৪ জমাদিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৮৯৭ ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।

১৯১০ ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।

১৯১৩ যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।

১৯৪৪ আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।

১৯৮৮ প্রলংকারী ঘূর্নিঝড় ও জলোচ্ছাসে বিধ্বস্ত হয় দক্ষিনাঞ্চলের বিস্তীর্ন জনপদ।

১৯৯৬ সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৪ বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

জন্মদিন :

১৪২৭ চীনের রাজা ঝেংটংয়ে।

১৮৭৪ পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ অ্যাগাস মোনেশ।

১৮৯৪ রুশ ঔপন্যাসিক বোরিস পিলনিয়াক।

১৯৩২ জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।

১৯৩৬ রসায়নে নোবেলজয়ী [১৯৮৬] তাইওয়ানজাত মার্কিন বিজ্ঞানী লু যুয়ান তেশ।

১৯৭৩ রায়ান গিগস, একজন ওয়েলশ ফুটবলার।

মৃত্যুবার্ষিকী :

১০৫৮ ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।

১৬৪৩ ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।

১৮১২ শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহাম্মদ মহসীন।

২০০১ জর্জ হ্যারিসন (ফেব্রুয়ারি ২৫, ১৯৪৩, যুক্তরাজ্য - নভেম্বর ২৯, ২০০১) বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট। তবে তার প্রতিভা কেবলমাত্র এ দু’য়ে সীমাবদ্ধ থাকেনি। তাঁর বিচরণের ক্ষেত্র ব্যাপ্ত ছিল সঙ্গীত পরিচালনা, রেকর্ড প্রযোজনা এবং চলচ্চিত্র প্রযোজনা অব্দি। বিখ্যাত ব্যান্ড সঙ্গীত দল দ্য বিটল্‌স এর চার সদস্যের একজন হিসেবেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। পপ সঙ্গীতের জনপ্রিয় ইংল্যান্ডের এই শিল্পী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পণ্ডিত রবি শংকরের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১লা আগস্টে এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। এই কনসার্ট হতে সংগৃহীত ২,৫০,০০০ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেয়া হয়েছিল। লীড গিটারিস্ট হলেও বিটলসের প্রতিটি এলবামেই জর্জ হ্যারিসনের নিজের লিখা ও সুর দেয়া দু’একটি একক গান থাকতো যা তাঁর প্রতিভার পরিচায়ক ছিল।

১৯২৪ ইটালির মিউজিক কম্পোজার জিয়াকোমো পুচিনো।

১৯৪৯ রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

দিবস:

প্যালেস্টিনিয়ানদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস।

এন