বিশ্বের সেরা সুন্দর শিশুর খেতাব পেয়েছে ইরানের এক ছোট্ট মেয়ে। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল হয়েছে।

ইরানের অনাহিতা হাশেমজাদেহ। জম্ম ইরানের ইসফাহান শহরে। ২০১৬ সালের ১০ জানুয়ারি মা-বাবার কোল আলো করে জন্ম হয় এই ছোট্ট মেয়ের। মনভোলানো খিলখিলিয়ে হাসিতে গোটা বিশ্বের মানুষকে তার দিকে তাকাতে বাধ্য করেছে।

নীল চোখের অনাহিতার প্রথম ছবি তার মা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ২০১৮ সালে। এরপরই নেটিজেনরা মজেছেন এই ছোট্ট মেয়ের চোখজুড়ানো নিষ্পাপ সৌন্দর্যে।

এখন বিশ্বজুড়ে হাজার হাজার ফ্যান এই পাঁচ বছুরের। ছোট্ট সেলেব্রিটি ইরানি সুন্দরী অনাহিতার যাবতীয় আ্যকাউন্ট সামলান তার মা। তথ্য সূত্র- পুবের কলাম

এমবি