পুনে ও সানরাইজ হায়দরাবাদের মধ্যে ম্যাচের শেষমুহূর্ত। টানটান উত্তেজনা। বল করতে এলেন সানরাইজ হায়দরাবাদের বোলার যুবরাজ সিংহ। কিন্তু, সেভাবে প্রভাব ফেলল না তার বোলিং। ম্যাচের তখন ফিফটি-ফিফটি অবস্থা। আর সেই সময়েই ১ ওভারে ১০ রান দিয়ে ফেলেন যুবরাজ।

গ্যালারিতে বসে থাকা হবু স্ত্রী হ্যাজেল কিচও হবু স্বামীর এমন বোলিং দশায় কার্যতই হতাশ হয়ে পড়েন।
চোটের কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি যুবরাজ।হ্যাজেল আশা করেছিলেন, পুনের বিরুদ্ধে নিশ্চয়ই জ্বলে উঠবেন যুবরাজ।

এই সময়ই বোলিং করতে আসেন মুস্তাফিজ।
বাংলাদেশি এই ফাস্ট বোলার ম্যাচে তখনো পর্যন্ত উইকেট পাননি। কিন্তু ডেথ ওভারে যে বিষাক্ত বোলিংটা সানরাইজ হায়দরাবাদের দরকার ছিল, মুস্তাফিজ সেই বোলিংটাই করলেন।
যে হ্যাজেল হবু স্বামী যুবরাজের পারফরম্যান্সে মুখ কালো করে গ্যালারিতে বসেছিলেন, সেই তিনিই মুস্তাফিজুরের বোলিংয়ের পর আত্মহারা হয়ে যান।
মুস্তাফিজ, মুস্তাফিজ নাম ধরে চিৎকার শুরু করে দেন হ্যাজেল। যুবরাজের নজরে একবার চোখও গিয়েছিল গ্যালারিতে থাকা হ্যাজেলের দিকে।
কিন্তু, কী আর করার ছিল তার! হ্যাজেলের মুখে তখন শুধুই মুস্তাফিজুরের নাম।-সংবাদমাধ্যম।
ওএফ





