আজ ১২-ই আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। জাতিসংঘ কর্তৃক এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় যুব নেতৃত্ব স্থায়ীকরণ। তারই প্রেক্ষাপটে বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশেও আজকের দিনটিকে স্ব-মহিমায় উদযাপন করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯৯ সালের ১২-ই আগস্ট এ দিবসটি ঘোষিত হয়।
বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৯ শতাংশ যুব সমাজ। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজই হবে অর্থনীতির মূল চালিকাশক্তি।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে যুবকরাই ঢাকার রাজপথে রক্ত দিয়েছিলো।১৯৭১ সালে বাংলার তরুণেরাই ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। পরাজিত করেছিল সশস্ত্র “পাকিস্তান বাহিনীকে”।
জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। ‘ঘর পালানো’জঙ্গি নামধারী কয়েকজন যুবক তারুণ্যের অহংকারকে কলঙ্কিত করতে পারবে না। বাংলাদেশের যুব সমাজ তা হতে দিবে না।
এফএফ





