Up next
বৈধ দোকানে সিটি কর্পোরেশনের আ’গু’ন; ক্ষতি অর্ধকোটি | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পিএম
🔴Live: মিরপুরে উচ্ছেদ অভিযানে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শনে জামায়াত আমীর | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পিএম
আমরা নির্বাচিত হলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে: দেলাওয়ার হোসেন | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
রাড্ডাস্থ স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বর্তমান সরকারের গডফাদাররা জড়িত: জামায়াত আমির | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
🔴Live: শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের অদম্য মেধাবী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
ব্যাডমিন্টন খেলার সময় ৪ বন্ধুকে ছুরিকাঘাত
রাজধানীর ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় চার যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় পান্নু নামে এক যুবকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান আছড়ে পড়ে নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।
সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রেসিং সান্তান্দারকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোসে মরিনিওর দল। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ইয়ান দিয়োমান্দে। এর আগে, অন্য ম্যাচে জয় পেয়েছিল বার্সাও। তারা ৬-০ গোলে হারিয়েছে আলাভেসকে।
সংসদীয় কমিটির প্রশ্ন ৩৫ বিমান কেনায় সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না
২৫ বোয়িং ও ১০ এয়ারবাসসহ ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে সংসদীয় কমিটিতে। এগুলোর রুট, যাত্রী চাহিদা ও ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও জানতে চেয়েছেন কমিটির সদস্যরা। জবাবে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সব উড়োজাহাজ দেশে আসতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এর ব্যয় সফট লোনে পরিশোধ করা হবে এবং পরিচালন আয় থেকেই খরচ নির্বাহ করা সম্ভব হবে।
হরমুজে দুই জাহাজে বিস্ফোরণ ফের যুদ্ধ সমাপ্তির বার্তা ট্রাম্পের
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।











