ভিডিও
যে বিষয়ে সতর্ক থাকতে বললেন পিটার হাস
বাংলাদেশের তরুণদের রাজনীতির প্রতি অসন্তোষ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর পেছনের কারণের মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, বাক্স্বাধীনতায় বাধা, যে দল ক্ষমতায় থাকে তাদের একচেটিয়া ছাত্ররাজনীতি, রাজনীতিবিদ ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আস্থার অভাব এবং ভোট দিতে না পারার অক্ষমতা। তরুণদের ভাষ্য তুলে ধরে এ মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গণতন্ত্রের চর্চার জন্য সোচ্চার হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।





