TimeNewsBD-Logo-H90

আইন আদালত

সেলিম প্রধান-শাহেদ মজুমদার এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ চারজনকে জুলাই আন্দোলনে একজনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬ বার পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৮ জুন দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে ১৬ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ।

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।

দুই শিবির নেতাকে গুলির ঘটনায় সাবেক এসপিসহ ৮ জনের বিচার শুরু আজ

যশোরের চৌগাছায় ২০১৬ সালে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আটজনের বিচার শুরু হচ্ছে আজ।

জুলাই আন্দোলনে রামপুরায় দুই হত্যা মামলার রায় ২৮ জুন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং পৃথক ঘটনায় আরও একজনের মৃত্যুর মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদ্-দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনুছ আলী আকন্দের রিট

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সাবেক কমিশনার সাইফুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।