তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে ভিন্ন একটি মামলার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সূত্র পাওয়া যায়।
তবে নতুন পাওয়া তথ্যের বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার বিচার প্রচলিত বিচারিক আদালতেই হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন নতুন পাওয়া তথ্য-উপাত্ত ও আলামত তদন্ত সংস্থাকে দিয়ে তদন্তে সহযোগিতা করবে।
গুমের ঘটনায় বিচারিক এখতিয়ার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, যেসব ঘটনা সরাসরি মানবতাবিরোধী অপরাধ আইনের আওতায় পড়বে, সেগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।
অন্যদিকে, যেসব গুমের ঘটনা স্বতন্ত্র বা একক অপরাধ হিসেবে বিবেচিত হবে, সেগুলোর বিচার দেশের প্রচলিত সাধারণ আদালতে পরিচালিত হবে বলে জানান তিনি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
এস