রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস চন্ডিপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে হাওরে যান নিউটন। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউটনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে রেখে তার চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এস