পরিবার সুত্রে জানা যায় হান্নান দীর্ঘদিন অসুস্থ ছিলেন ধার দেনা করে তার পেটে অপারেশন করা হয়েছে, তার মা জানান অপারেশন এর পরে তাকে অতিরিক্ত ঔষধ খাওয়ানোর কারনে বিভিন্ন সময় তার মাথায় সমস্যা হত। পরবর্তীতে টাকার অভাবে ঠিক মত চিকিৎসা করাতে পারতাম না। আমরা সবসময় তাকে পাহারা দিয়ে রাখতাম। গতকাল রাতে আমি তার সাথেই ঘুমিয়ে ছিলাম কিন্তু সকালে উঠে দেখি আমার ছেলে আর আমার পাশে নাই। পরে আমরা পরিবারের সকলে খোঁজতে থাকি। ফজরের পরে দেখি সে আমাদের বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিল এর পাশে একটি করই কাছের সাথে ঝুলন্ত। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। মৃত হান্নান এর এক স্ত্রী ও তিনজন ছেলে সন্তান রয়েছে।

175b0b04-c4cb-466b-bef1-f4147c603f11

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম