বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালায় ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানা। অভিযানে আরো ১০ জন বিজিবি সদস্য অংশ নেন। এসময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত শাড়িগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএম