স্থানীয়রা জানান, বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে ওই এলাকায় প্রায় এক মাস ধরে পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। রোববার শ্রমিকরা ড্রেনের কাদা-পানি সরিয়ে মাটি খোঁড়ার সময় একসঙ্গে বেশ কিছু গুলি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া ৩৪০ রাউন্ড গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।

ওসি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল বলে ধারণা করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো সেই সময় লুট হওয়া গুলির অংশ হতে পারে।

তার ধারণা, লুটের পর কেউ এসব গুলি ড্রেনের মধ্যে ফেলে রেখে যেতে পারে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এগুলো সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ কি না, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

এস