রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ভোলা জেলার লালমোহন থানার চরভুতা এলাকার মো. ভুট্টোর ছেলে মো. নাঈম ইসলাম সাকিব (২৬) এবং চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার এলাকার হামিদ হোসেনের ছেলে মো. রাহাত (২৪)।
সোমবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ ও এএসআই শাহ আলমসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও দণ্ডবিধির আওতায় দ্রুত বিচার এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, মো. রাহাতের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা আগে থেকেই রয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।
পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এস