সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার লতীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
গ্রেফতার আনোয়ার হোসেন আপেল পাঁচবিবি পৌরসভার বড় নারায়ণপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লতীরহাট বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল।
এ সময় ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস