সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে আগামী ১৮ আগস্ট থেকে এক বছরের জন্য পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্ত প্রযোজ্য হবে। নতুন নিয়োগটি তাঁর আগের চুক্তির ধারাবাহিকতা হিসেবে কার্যকর হবে।

ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ১৯৮৩ সালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদফতর, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

২০০৪ সালে যুগ্ম সচিব এবং ২০০৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান নাসিমুল গনি। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির একান্ত সচিব ও নিপোর্টের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ পান তিনি। প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে চাকরি থেকে অবসর নেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ওই বছরের ১৮ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

এরপর বিএনপি সরকার গঠন করলে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাসের মাথায় তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

এস