রবিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ চলমান জনদুর্ভোগ নিরসনে বর্তমান সরকারের উদাসীনতার কঠোর সমালোচনা করে নূরুল ইসলাম বুলবুল বলেন, "সরকার বর্তমানের জনদুর্ভোগকে পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের জঞ্জাল বলে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল যদি এখনো বিদ্যমান থাকে, তবে বর্তমান সরকারের করণীয় কী-সে প্রশ্ন আজ জনগণের মনে।"
তিনি আরও বলেন, সরকার যদি জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয় এবং নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, তবে ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
দায়িত্বশীল সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। জনগণের যেকোনো দুর্ভোগ লাঘবে এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার জন্য দলীয় জনশক্তির প্রতি আহ্বান জানান। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনের সমর্থিত প্রার্থীরা যাতে কোনোভাবেই বিজয় বঞ্চিত না হয়, সে জন্য সর্বস্তরের নেতাকর্মীদের সুসংহত ও প্রস্তুত থাকার নির্দেশ দেন। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বার্ষিক পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় সংগঠনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, অধ্যাপক মোকাররম হোসাইন খান, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ড. মোবারক হোসাইন, কামরুল আহসান হাসানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের কর্মপরিষদ সদস্য, থানা আমীর, বিভাগীয় সভাপতি ও সেক্রেটারিগণ।
এনএইচ