নিহত শিশুরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয় মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসতে দেখা যায়।
পরে তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা ৫০ মিনিটে হাসপাতালে নেওয়ার পর ইসিজি পরীক্ষায় চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, পুকুরটিতে সাধারণত মানুষের আনাগোনা কম। গোসল করতে যারা আসেন, তারা দ্রুত গোসল সেরে চলে যান।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এস