শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন।
এনএইচ
চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন।
এনএইচ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের শব্দটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অনুমোদিত পথের বাইরে চলাচল করা কোনো তেলবাহী ট্যাংকার সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। অন্য সাতজনের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ ও রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৫ সংসদীয় এলাকার হিন্দু নারীদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত। জনগণের আমানত বণ্টনে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এত দিন বলতাম, আমরা সরকারকে সহযোগিতা করব; আজ থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব। এই সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ; বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা তাদের নেই।’
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ সরকার কিনে নেবে। আগামী বছরের অক্টোবরের মধ্যে দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক চাপে পড়েছে দেশের বহু পরিবার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিশেষ জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। শহরের তুলনায় গ্রামের পরিবারগুলোর মধ্যে ঋণ নেওয়ার প্রবণতাও বেশি।
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।