সোমবার (৩ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ১১টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ১৮টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১২৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ২০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি, ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে।

বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরবিদ্বেষমূলক বক্তব্য ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬১৮টি গাড়ি ডাম্পিং ও ৩২০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এমএম