দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ‘কাভি তো নজর মিলাও’ কিংবা ‘তেরা চেহরা’র মতো ব্লকবাস্টার অ্যালবাম উপহার দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করেছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ভারতের বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’তে ভূষিত হন আদনান সামি। এ ছাড়া এমটিভি ইন্ডিয়াসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ ও অর্কেস্ট্রার ফিউশনের জন্য পরিচিত হলেও আদনান সামির এবারের সংগীত আয়োজন একদমই আলাদা। নতুন ৪টি গানে মূল উপজীব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে নেতৃত্ব, সহনশীলতা এবং স্মৃতিচারণকে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নারকীয় হামলার প্রথম দিনেই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রী নিহত হন এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।
মৃত মাকে দেখতে দেয়নি পাকিস্তান, বিস্ফোরক মন্তব্য আদনান সামির
খামেনির মৃত্যুর প্রায় চার মাস পর গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় দুপুরের দিকে ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে তার মরদেহ দাফন করা হয়েছে।
এমএম