রুনা লায়লা গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।
শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৫ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে ভাবা হচ্ছে, তবে সেটিও নির্ভর করবে বন্যা পরিস্থিতির ওপর।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবন থেকে জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হচ্ছে এই আয়োজন।
বলে রাখা ভালো, চলতি মাসের শেষ সপ্তাহের দিকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশী দর্শক মাতাবেন তিনি। বিদেশ সফরের আগেই সংগীত সন্ধ্যা ও সম্মাননা অনুষ্ঠানটি সম্পন্ন করতে চায় শিল্পকলা একাডেমি।
এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা জানিয়েছেন।
এমএম