রোববার স্থানীয় সময় দুপুরে ক্রোটন পয়েন্ট পার্ক প্যাভিলিয়নে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে মুনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সংগঠনের বিপুলসংখ্যক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা পার্কচেস্টার চাপ্টারের সভাপতি শাহজালাল চৌধুরী। সঞ্চালনা করেন চাপ্টারের সেক্রেটারি রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, সহকারী শিক্ষা পরিচালক রাশেদুজ্জামান এবং নিউইয়র্ক নর্থ জোনের সেক্রেটারি নুরুস সামাদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউথ চাপ্টারের সভাপতি ফাহিম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করে। মুনা শুধু একটি সংগঠন নয়; পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী ভ্রাতৃত্ববোধকে ধারণ করে এগিয়ে চলার একটি প্ল্যাটফর্ম।
তিনি বলেন, প্রবাসে বসবাস করলেও সমাজ ও মানবতার কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজেদের মূল্যবোধ, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে মুনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
পরস্পরের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শেষ হয় মুনা পার্কচেস্টার চাপ্টারের এ পারিবারিক মিলনমেলা।
এস