রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের।

তিনি বলেন, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে এসব ই-মেইল কোথা থেকে পাঠানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এগুলো স্ক্যাম বা ভুয়া বার্তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবু খায়ের জানান, নিয়ম অনুযায়ী ঢাকায় নিযুক্ত দূতাবাসগুলো বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বিষয়টি জানানো হয়।

তিনি বলেন, হুমকির খবর পাওয়ার পর কূটনৈতিক এলাকায় আগে থেকেই থাকা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দূতাবাসগুলোর পক্ষ থেকে সরাসরি পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি জানার পর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এস