সর্বশেষে ২০১৯ সালে নয়াদিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট জিনপিং। সেই সফরেরও উপলক্ষ ছিল ব্রিকস সম্মেলন এবং সেবার ২০০ কর্মকর্তার বহর নিয়ে নয়াদিল্লি এসেছিলেন তিনি।

সেই সফরের ৭ বছর অতিক্রান্ত হওয়ার পর ফের ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট। এবার সফরসঙ্গী হিসেবে তার বহরে রয়েছেন ৪০০ জন কর্মকর্তা।

শি জিনপিংয়ের সেই সফরের পরের বছর ২০২০ সালের জুন মাসে লাদাখে ভারত-চীন সীমান্তে ভয়াবহ সীমন্ত সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী। এ সংঘাতের জেরে তিক্ত হয়ে ওঠে নয়াদিল্লি-বেইজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক, যার রেশ ছিল কয়েক বছর।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফরে গিয়েছিলেন। সেই সফরের আগে সর্বশেষ ২০১৮ সালে বেইজিং গিয়েছিলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে বেইজিংয়ে সফরের পর থেকেই মূলত নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করে।

এনএইচ