শনিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের বিচারব্যবস্থার প্রধানদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে কোনো দেশের ক্ষমতা বা আন্তর্জাতিক প্রভাবের ওপর বিচারব্যবস্থার সিদ্ধান্ত নির্ভর করা উচিত নয় বলে মত দেন তিনি।
এজেই ইরানের সার্বভৌমত্বের ওপর হামলার নিন্দা জানাতে ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে আগের যেকোনো সময়ের তুলনায় ন্যায়বিচারের প্রয়োজন বেশি। এমন বিচারব্যবস্থা প্রয়োজন, যেখানে বাছাই করে বিচার করা হবে না, রাজনৈতিক স্বার্থের কাছে আইনের শাসন বিসর্জন দেওয়া হবে না এবং কোনো দেশের ক্ষমতা বা প্রভাবের ভিত্তিতে তার অধিকার নির্ধারণ করা হবে না।
ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির জনগণকে দীর্ঘদিন ধরে বড় মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট দৃষ্টান্ত’ উল্লেখ করে এজেই বলেন, ইরানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের বিষয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইরানে শত্রুরা যে ধরনের যুদ্ধাপরাধ করেছে, ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
সূত্র: আল জাজিরা/প্রেস টিভি
এস