শনিবার (৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের স্থান পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় শিল্প অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
তিনি বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপনের চাহিদাও বাড়ছে। এ চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদন বৃদ্ধি এবং অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা সফলভাবে পরিচালনা করা কঠিন। তাই উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচও কমাতে হবে।
উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা, গ্যাস সংযোগ সহজ করা এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত শিল্পপার্কে শুধু অবকাঠামো নির্মাণ করেই সরকারের দায়িত্ব শেষ হবে না। উদ্যোক্তাদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া শিল্পপার্কে প্রকল্প স্থাপনকারী উদ্যোক্তাদের তুলনামূলক কম সুদে ঋণের সুবিধা দেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এস