বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উসকানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙ্গে ফেলার মতো ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার গত ৬ মাসেও ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকান্ডে উৎসাহিত হচ্ছে। বিএনপি মনে করে, স্বৈরাচারের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন বা নির্মূলে ফ্যাসিবাদের মূলোৎপাটন নিহিত নয়। বরং আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতির চর্চাই উত্তম পন্থা।

এইচআর