মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে রওনা করেন তারা বলেও জানান তিনি।
মো. আলিমুল আমিন বলেন, একই সাথে আর পাঠানো হয়েছে আরও ১৫ টন ত্রাণ সামগ্রী। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
এ নিয়ে সংবাদ সম্মেলনে আলিমুল আমিন আরও বলেন, ৩৪ সদস্যের উদ্ধারকারী দল, ২১ সদস্য চিকিৎসা সহায়তাকারী দল ও ১৫ টন ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে মিয়ানমারে। দুটি দলই ১৫ দিনের জন্য যাচ্ছে। সেখানকার অবস্থা বিবেচনায় দলগুলোর অবস্থানের সময় বাড়ানো হতে পারে।
মহাপরিচালক বলেন, যে ত্রাণ সহায়তা যাচ্ছে এটা পর্যাপ্ত। সশস্ত্র বাহিনীর কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, প্রয়োজন হলে আরও পাঠানো হবে। তবে, বিমানে পাঠানো ব্যয়সাপেক্ষ হওয়ায় এরপর ত্রাণ পাঠালে নৌবাহিনীর জাহাজে পাঠানোর পরিকল্পনা চলছে।
এর আগে গত ৩০ মার্চ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ১৬ টন ত্রাণ পাঠানো হয়েছিল।
এইচআর