শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে আদ্দিস আবাবায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্যমতে, আদ্দিস আবাবায় ওই দুই বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হন। পরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদের দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় দূতাবাসের তত্ত্বাবধান ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে ছিলেন তারা।
দূতাবাস জানায়, গত ২৩ জুন থেকে ইথিওপিয়ার সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দুই বাংলাদেশি আদ্দিস আবাবায় অবস্থান করেন। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
এস