তাছাড়া তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে জাতিসংঘ প্রধানের কাছে আকুতি জানিয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটে জাতিসংঘ মহাসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি চার্টার্ড ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

UN3_20250314_152654747

জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে নেমে বেশ কিছু অনুষ্ঠানিকতা সেরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে রোাহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন মহাসচিব।

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কুশল বিনিময় করেন।

Un1_20250314_152704884

এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন।

জাতিসংঘ মহাসচিব গতকাল রাতে চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার কালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন আন্তোনিও গুতেরেস। এর আগে জাতিসংঘের মহাসচিব বৈঠক করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও।

এইচআর