রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে চলতি মাসের শেষদিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

একসঙ্গে দেশের সব ইউনিয়নে নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, এতে বড় ধরনের অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাই ধাপে ধাপে সব ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।

নির্বাচনের সময় নির্ধারণে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সময়। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি শিক্ষকরা প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার পরিবেশ যাতে ব্যাহত না হয়, সেদিকে নজর রাখা হবে।

এ কারণে নভেম্বর-ডিসেম্বরের পরীক্ষা চলাকালে ভোট না দিয়ে পরীক্ষার আগে অথবা পরে ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।

এদিকে রাজনীতিতে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি জানান, এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে সরাসরি নেতিবাচক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

এস