বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ জানায়, সকাল ৯টা ৮ মিনিটের দিকে পতাকাবাহী একটি রেঞ্জ রোভার গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা করা হয়। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সময় গাড়িটিতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি উল্টোপথে চলার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
পুলিশের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতেও দ্রুত গন্তব্যে পৌঁছানো বা যানজট এড়াতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও মামলা হওয়ার নজির ছিল না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এস