শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা করে ছয় দফা দাবির পক্ষে নতুন সংগ্রাম শুরু হয়েছে। ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ আন্দোলন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার কথা জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ছয় দফা দাবি মেনে নিন। তা না হলে এই ছয় দফাই এক দফায় পরিণত হবে, আর সেই দাবি হবে সরকারের পদত্যাগ।

লংমার্চ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, অনেকে প্রশ্ন করছেন, এত টাকা খরচ করে কেন লংমার্চে অংশ নেওয়া হচ্ছে। তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারের গদি নড়ে গেছে। সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

কুমিল্লার মানুষের প্রশংসা করে তিনি বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা করে এবং কখনো মাথানত করে না। চাঁদাবাজদের কাছেও তারা মাথানত করবে না।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মোদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের নেতারা।

এস