বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। চলমান সংকট থেকে দ্রুত উত্তরণ সম্ভব না হলে দেশের সাধারণ মানুষ আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

তিনি বলেন, জনভোগান্তি নিরসন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সমাধান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে এনসিপিসহ ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে অপপ্রচার ও হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হলে তার পরিণতি ভালো হবে না।

এ সময় নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এস