চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টারে মাত্র দুই মিনিটের ব্যবধানে ২১ ও ২৩ মিনিটে দুই গোল হজম করে বাংলাদেশ।
২৪ মিনিটে আবদুল্লাহ গোল করে ব্যবধান কমান। এরপর তৃতীয় কোয়ার্টারে মেহেদী হাসানের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ফলে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়।
তবে শেষ কোয়ার্টারে সেই সম্ভাবনা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুবারা। মালয়েশিয়ার সুজাইনি ফাহমি ৪৮ ও ৫১ মিনিটে পরপর দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এটি জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের নবম অংশগ্রহণ। টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।
১০ দলের এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এস