দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করছে সম্পাদক পরিষদ। আজ শনিবার বেলা পৌনে চারটার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক এ সভা শুরু হয়।
সভা পরিচালনা করছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এতে সভাপতিত্ব করছেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যম বিষয়ক কিছু নীতি ও আইন তৈরি এবং এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়েছে।
আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, আইনজীবী এম আমীর-উল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সহসভাপতি এ কে আজাদ, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি শওকত মাহমুদ ও মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





