বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বোমা'র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন জয়ন্ত আচার্য ও শরিফুল ইসলাম।
গতকাল বিকাল ৪.৩০ টায় রাজধানীর ইয়ান তুন চাইনীজ এন্ড থাই রেষ্টুরেন্ট মিলনায়তনে এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, বিশেষ সাধারণ সভায় উপস্থিত সকল সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে আগামী ২০১৬-২০১৮ বছরের জন্য ২৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে ভি নিউজ বিডি ডটকমের সম্পাদক জয়ন্ত আচার্য এবং সাধারণ সম্পাদক পদে নিউজ ২১ বিডি ডটকমের সম্পাদক শরিফুল ইসলাম খান কে পুনরায় আগামী ২ বছরের জন্য নির্বাচিত ঘোষনা করা হয়।
বোমার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক জয়ন্ত আচার্য। সভায় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিগত বছরের বার্ষিক রিপোর্ট পেশ করেন।
জয়ন্ত আচার্য তার বলেন, ‘এই সরকারের আমলে বাংলাদেশের গণমাধ্যমের জগতে উল্লেখযোগ্য সংখ্যক ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়া অনুমোদন পেয়েছে। তৈরি হয়েছে হাজার হাজার সাংবাদিকের কর্মসংস্থানের। অনলাইন গণমাধ্যমের বিকাশে বরাবরই এই সরকার ছিলো ব্যাপক সোচ্চার। তারই অংশ হিসেবে বিশ্বের সর্বপ্রথম বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই সেক্টরকে বড় ধরনের শিল্পে পরিনত করতে সক্ষম হয়েছে। আমরা তার জন্য এই সরকারকে সাধুবাদ জানাই।
তিনি বলেন, একইভাবে গণমাধ্যমে নিয়েজিত কর্মীদের নিরাপত্তার বিষয়ে আমরা সরকারকে আরো বেশি গুরুত্ব প্রদানের জন্য আহবান জানাচ্ছি। বিগত সময়ে সাংবাদিক হত্যাকারীদের বিচার না হওয়া সরকারের বড় ব্যার্থতা। এভাবে হত্যাকারীরা বিচারের বাহিরে থাকলে সাংবাদিকদের জীবন হুমকির সম্মুখিন হবে।’ অবিলম্বে অনলাইন গণমাধ্যম নীতিমালা চুড়ান্ত করে অনলাইন গণমাধ্যমগুলোকে সহায়তার মাধ্যমে ভুর্তকির হাত থেকে বাচাঁনোর আহবান জানান তিনি।
সভায় আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা, ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে বর্ধিত কলেবরে একটি স্যূভেনির প্রকাশ, মানণীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত, জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলনের আয়োজন সহ সাংবাদিকদের অধিকার আদায়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শরিফুল ইসলাম খান নতুন পুরোনো সকল গণমাধ্যম মালিক সদস্যদের উদ্দ্যেশ্যে সাংগাঠনিক ভিত্তি মজবুতিকরণ বিষয়ে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ফোকাস বাংলার প্রধান সম্পাদক জনাব কামাল হোসেন, সহ-সভাপতি ক্যাপেন্টন ড. রেজাউল করিম সম্পাদক আমাদের সংবাদ, শাহিদ সিরাজি সম্পাদক এপিপি বাংলা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ জামান স্বপন সম্পাদক, বাংলা সংবাদ ২৪.কম, তুসার আহমেদ সম্পাদক মোহাম্মাদী নিউজ এজেন্সী, খালেদ সাইফুল্লাহ সম্পাদক প্রকাশক ডিজিটাল সময়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোয়ার সিদ্দিকি সম্পাদক দৈনিক বাংলার ডাক, ফটো নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আবু সুফিয়ান, টোটাল নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাহফুজা ইসলাম, জনাব এস এম মহসিন প্রকাশক নিউজ২১বিডি.কম সহ অন্যান্যরা।
বোমা’র নবনির্বাচিত কার্যকরী কমিটি
সভাপতি জয়ন্ত আচার্য, সাধারণ সম্পাদক একেএম শরিফুল ইসলাম খান, নির্বাহী সভাপতি ফোকাস বাংলার প্রধান সম্পাদক জনাব কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ক্যাপেন্টন রেজাউল করিম, সহ-সভাপতি সাহিদ সিরাজী, সহ-সভাপতি সামসুজামান পনির, সহ-সভাপতি মনোয়ার সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ জামান স্বপন, সহ সাধারণ সম্পাদক তুষার আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক শাহ পরান সিদ্দিক তারেক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধাক্ষ নুরে আলম সিদ্দিকি খোকন, দপ্তর সম্পাদক লাবণ্য হক, প্রচার সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক সম্পাদক হামিদ রনি। কার্যকরী কমিটির সদস্য বৃন্দ হিসেবে নির্বাচিত হোন, মো. জাহাঙ্গীর আলম, খালেদ সাইফুল্লাহ, এ এস এম সাইফুর রহমান, তাজউদ্দীন উল্লাহ, আবু নাইম ও এস রহমান রাসেল।
শাহাদৎ স্বপন/জারিফ





