গতকাল ১ মার্চ/২০২০ বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও জয়পুরহাটের কৃতি সন্তান কবি সৈয়দ মাসুদ মোস্তফা’র ৪৯তম জন্মদিন ‘জয়পুরহাট লেখক ফোরাম’এর উদ্যোগে স্থানীয় স্টেশন রোডস্থ হোটেল সালসাবিলে পালিত হয়। কেট কেটে অনুষ্ঠানের সূচনা করেন বর্ষীয়ান লেখক, বরেণ্য সাহিত্যিক ও ‘জয়পুরহাট লেখক ফোরাম’এর সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস।
পরে ফোরামের সভাপতি কবি আজিজুল হক বিশ্বাসের সভাপতিত্বে কবির জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ফোরামের সহ-সভাপতি কবি রওনক কবির চৌধুরী, মোলামগাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, ক্ষেতলাল গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আমিনূল ইসলাম, চিনিসন্তান আব্দুর রহীম, সমাজকর্মী আব্দুল মান্নান, নদী ঘোরাও নদীর পথে-এর জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও লেখক ফোরামের প্রকাশনা সম্পাদক মো. লুৎফুল্লাহিল কবির আরমান প্রমূখ।
সভাপতির বক্তব্য কবি আজিজুল হক বিশ্বাস বলেন, সৈয়দ মাসুদ মোস্তফা এজন সব্যসাচী লেখক। সাহিত্যের সকল শাখায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক সঙ্কট, সমস্যা ও সম্ভবনা নিয়ে তার লেখনী বেশ ক্ষুরধার। তিনি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও লেখনীতে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
কবি পরিচিতি
কবির জন্ম ১৯৭১ সালের ১ মার্চ জয়পুরহাট জেলার সদর উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামে। উচ্চশিক্ষা বাংলা ভাষা ও সাহিত্যে। কবিতার মাধ্যমে তার সাহিত্যে অঙ্গনে পদার্পন। তার লেখা প্রথম কাব্য ‘ভোরের পাখি’। তিনি উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-নিবন্ধ, রম্য, স্মৃতিচারণ, ভ্রমণকাহিনী, নাটক ও গান রচনায় বেশ সাবলীল। তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘মেঘে মেঘে বেলা’, ছোট গল্প ‘কুহক’, নাটক ‘অবলীলায়’। তার উল্লেখযোগ্য উপন্যাস ‘তুলসীগঙ্গার তীরে’, গল্প ‘প্রতীক্ষা’, প্রবন্ধ ‘মহান বিজয়ের প্রত্যাশা’ । তার লেখা উপন্যাসের সংখ্যা ১৮ এবং গান সহ¯্রাধিক। ‘মদন ঢুলীর যুদ্ধযাত্রা’ ও ‘মূর্খে রচিল গীত...!’ শীর্ষক দু’টি প্রবন্ধ সংকলন প্রকাশের অপেক্ষায় রয়েছে।
শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে শুরু করলেও পরবর্তীতে তিনি সাংবাকিতাকে পেশা হিসেবে বেছে নেন। প্রায় দুই যুগ থেকে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে জাতীয় এবংং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে বিরামহীনভাবে কলাম লিখে যাচ্ছেন।
এ ছাড়াও বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক জার্নালে গবেষণামূলক প্রবন্ধ/নিবন্ধ নিয়োমিতভাবেই প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় তার প্রকাশিত লেখার সংখ্যা দুই হাজারেরও অধিক। ব্যক্তি জীবনে কবি বিবাহিত এবং ৩ ছেলে ও ১ মেয়ের জনক।





