স্বরাষ্ট্র সচিব,তথ্য সচিব,পুলিশের মহাপরিদর্শক,পুলিশ কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে ১১৯ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতি পূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন দৈনিক আমার দেশ’র চেয়ারম্যান মিসেস মাহমুদা বেগম।
একই সঙ্গে আমার দেশ পাবলিকেশনের সিলগালাকৃত সকল প্রেস ও অন্যান্য স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে খুলে দেয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় আদালতের আশ্রয়ে যাওয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পারভেজ হোসেন, মিসেস মাহমুদা বেগমের পক্ষে এ লিগ্যাল নোটিশটি পাঠান।
আইনজীবী লিগ্যাল নোটিশে উল্লেখ করেন,স্বরাষ্ট্র সচিব,তথ্য সচিব,পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনার,ঢাকা জেলা প্রশাসক,উপ-পুলিশ কমিশনার তেজগাঁও জোন ও তেজগাঁও শিল্প এলাকার ওসি গত বছরের ১১ এপ্রিল অসৎ উদ্দেশ্যে আইন ও বিধি বর্হিভূভাবে কোনোরূপ আইনি আদেশ ছাড়াই আমার দেশ পাবলিকেশন্স লিমিটেড’র প্রকাশনা অফিস সিলগালা করে দেয়। পরে আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে প্রিন্টিংয়ের উদ্যোগ নেয়া হলেও পুলিশ একইপন্থায় সেখান থেকেও কোনো কাগজপত্র প্রদর্শন ছাড়াই একতরফাভাবে পত্রিকার মালামাল জব্ধ করে এবং পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়।
এতে ১১৯ কোটি ৩৪ লাখ ২৭৪ টাকা ক্ষতির পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক সুনাম,যশ ও খ্যাতি ক্ষুণ্ন হয়।
উল্লিখিত ব্যক্তিদের কর্মকাণ্ডের ফলে আমার দেশ পাবরিকেশন্স লিমিটেডে যুক্ত সকল পর্যায়ের জনশক্তি সম্পূর্ণভাবে নিঃস্ব ও দেওলিয়া হয়ে পড়েছে।
লিগ্যাল নোটিশে আগামী ৭ দিনের মধ্যে সমুদয় ক্ষতিপূরণের অর্থ চাওয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যত ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আমার দেশ পাবলিকেশনের সিলগালাকৃত সকল প্রেস ও অন্যান্য স্থাপনা খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় আদালতের আশ্রয়ে যাওয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
গণমাধ্যম
স্বরাষ্ট্র সচিবসহ ৭ জনের বিরুদ্ধে আমার দেশ'র লিগ্যাল নোটিশ
স্বরাষ্ট্র সচিব,তথ্য সচিব,পুলিশের মহাপরিদর্শক,পুলিশ কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে ১১৯ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতি পূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন দৈনিক আমার দেশ’র চেয়ারম্যান মিসেস মাহমুদা বেগম। একই সঙ্গে আমার দেশ পাবলিকেশনের সিলগালাকৃত সকল প্রেস ও অন্যান্য স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে খুলে দেয়ার অনুরোধ করা হয়েছে





